spot_img
spot_img

আরো তিন দিন ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা

মৌসুমি বায়ুর (দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসা বাতাস) সক্রিয়তায় আরও তিন দিন উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিসহ সারাদেশেই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৭ জুন) বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের ৩ তারিখ। দুদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশের মুখ ভারী। মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এখন বর্ষাকাল, এই সময়ে মৌসুমি বায়ু অনেক সময় মাঝারি ধরনের সক্রিয় থাকে, কখনো কখনো কম সক্রিয় থাকে। এখন মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও তিন দিন পর কিছুটা কমে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ