spot_img

দেশে এলে তারেক রহমানের জিভ কেটে ফেলার হুমকি মহানগর আ’লীগ সভাপতির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে তার জিভ কেটে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

তিনি বলেন, তারেক জিয়া একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলেন। শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোনদিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জিভ কর্তন করবে।

রবিবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির কোনো সাংগঠনিক ভিত্তি নেই। জিয়া কি? একজন আর্মি অফিসার। সে তো নেতাই না। ইউনিয়ন পরিষদের মেম্বারও ছিলেন না তিনি। তাহলে তিনি কিভাবে প্রেসিডেন্ট হলেন? ক্ষমতায় এসে তিনি রাজাকার, আল-বদর, আল-শামসদের সঙ্গে নিয়ে সরকার গঠন করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ