spot_img
spot_img

বৃষ্টি বাড়তে পারে

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে বৃষ্টি বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে। এতে তাপপ্রবাহ কমতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি একেবারে কমে যাওয়ায় প্রায় সারাদেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ