spot_img

বিএনপির রাজনীতি রাতের বেলায় বিভিন্ন দূতাবাসে গিয়ে রঙিন পানি খাওয়া : তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি এখন আর মাঠে নেই। তারা রাতবিরাতে বিভিন্ন দূতাবাসে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন আর মাঠে নেই। রাতের বেলায় বিভিন্ন দূতাবাসে যাওয়া, রঙিন পানি খাওয়া, পার্টি করা―এই হচ্ছে তাদের রাজনীতি। আমি তাদের অনুরোধ জানাব, রাতবিরাতে এদিক-সেদিক ঘুরেফিরে, দূতাবাসে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। আপনারা জনগণের কাছে যান। এগুলো ২০১৪ সালেও করেছিলেন, ২০১৮ সালেও করেছিলেন, কোনো লাভ হয় নাই, এবারও কোনো লাভ হবে না।

আজ (১৭ জুলাই) রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি এখন পৃথিবীর ৪১তম উল্লেখ করে তিনি বলেন, আইএমএফ তালিকায় অর্থনীতিতে পৃথিবীর প্রথম ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে মাত্র দুটি দেশ―ভারত ও বাংলাদেশ। ২০২৫ সালে আমাদের অর্থনীতি আরো ওপরের দিকে যাবে।

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে এবং ডিইউজের সহসভাপতি মানিক লাল ঘোষ আমন্ত্রিত হিসেবে সভায় বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ