সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে।
শনিবার (১৫ জুলাই) দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সম্প্রতি আংশিক মেঘলা আবহাওয়া ও মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।











