spot_img
spot_img

শিক্ষা কারিকুলাম পরিবর্তন করেছে আফগানিস্তান

শিক্ষা কারিকুলাম পরিবর্তন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির শিক্ষামন্ত্রী মাওলানা আবদুল বাক্বী হক্কানী জানান, আফগানিস্তানের আগের শিক্ষা কারিকুলাম মানসম্মত ছিল না। সে কারিকুলাম সমাজের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামকে আধুনিক ও ধর্মীয় দিক দিয়ে সমৃদ্ধ করা হয়েছে।

আফগান শিক্ষামন্ত্রী জানিয়েছেন নতুন শিক্ষা কারিকুলামে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক সংস্কৃতি বিষয়ক পাঠদানের সময় ১ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩ ঘণ্টা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী মাওলানা আবদুল বাক্বী হক্কানী আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ আফগানিস্তানের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করা। অন্য বিষয় সহযোগিতা না করলেও এই বিষয়ে সহযোগিতা করা উচিৎ। কারণ এই বিষয়টি অরাজনৈতিক এবং জনগণের সাথে সরাসরি সম্পর্কিত।

সূত্র : টোলো নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ