spot_img

পাকিস্তানে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ফুঁসে উঠেছে জনগণ

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানে একটি খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে গির্জায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৬ আগস্ট) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফায়সলাবাদে এ ঘটনা ঘটে।

এদিন জারানওয়ালা শহরের ওই এলাকার বেশ কিছু গির্জা এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই এলাকায় বসবাসকারী একটি পরিবার কুরআন অবমাননা করেছে। সে কারণেই এই আক্রমণ।

স্থানীয় পুলিশ দেশটির সংবাদমাধ্যম ডন পত্রিকাকে জানায়, এলাকা ঘিরে রাখা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। তাদেরকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। কুরআন অবমাননার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ