মালদ্বীপ ও শ্রীলংকা সফরে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) “ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপ” IUM কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে আগামীকাল সপরিবারে ঢাকা ত্যাগ করবেন।
জানা যায়, আগামী ১৯,২০,২১ এ মালদ্বীপের রাজধানীতে সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফাইসাল নাসীম উপস্থিত থাকবেন।
মালদ্বীপ সফর শেষে ২৫ আগস্ট শ্রীলংকার মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কুরআন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে শ্রীলংকার উদ্দেশ্যে সফর করবেন। সেখানে তিনি কলম্বো গল এবং ক্যান্ডিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহন করবেন।











