ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর ব্যাপক হামলাকে প্রতিহত করায় যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে পশ্চিমতীরের জেনিনে ১ ফিলিস্তিনি যুবকে শহীদ করার পরে ইসরাইলের বিরুদ্ধে সংঘর্ষে
জড়ায় হামাস যোদ্ধারা। এসময় ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে জেনিনের সাহসী প্রতিরোধ যোদ্ধারা দৃঢ় মনোবল নিয়ে রুখে দাঁড়ায়।
আল জাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জেনিনে ইহুদি বাহিনীর আজকের আগ্রাসন মোকাবিলায় রুখে দাঁড়ানোর জন্য প্রতিরোধ বাহিনীকে অভিনন্দন জানিয়েছে হামাস।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমরা জেনিনের সাহসী প্রতিরোধ বাহিনীকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, জেনিন শহর চিরকাল প্রতিরোধের কেন্দ্র এবং ফিলিস্তিন মুক্তির সংগ্রামে মুজাহিদিনদের শক্ত ঘাঁটি হয়ে থাকবে। ইহুদিবাদী শাসকের কোনো অপরাধই এটিকে নতজানু করতে পারবে না।
হামাস মুখপাত্র আরও বলেন, ফিলিস্তিনি যুবকদের রক্ত যে মাটিতে ঝরেছে সেই মাটি ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহকে ক্রমশ শক্তিশালী করে তুলবে।
সূত্র : পার্সটুডে











