অধিকৃত পশ্চিমতীরের জেনিনে আরও এক ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে নির্মমভাবে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, জেনিনের ওপর হামলা চালানোর সময় দখলদারর ইসরাইলী বাহিনী মাথা, বুক ও পেটে গুলি করলে মুস্তাফা আল-কাস্তউনি (৩২) শহীদ হন।
জেনিনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ সাদি বলেন, অভিযানে একজন নারী চিকিৎসকসহ দুজন আহত হয়েছেন, যাদের বুকে ও কিডনিতে গুলি লেগেছে। ওই চিকিৎসক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রুব।
সূত্র : এএফপি











