spot_img

মক্কা চুক্তিকে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে পাক প্রধানমন্ত্রীর ধন্যবাদ

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

শাহবাজ বলেন, নিজ নিজ দেশ ও বৃহত্তর অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে একটি গঠনমূলক ভূমিকা পালন করবে পাকিস্তান, তুরস্ক ও সৌদি।

সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করায় আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য কীভাবে একত্রিত হচ্ছে এবং দেশগুলো শেষ পর্যন্ত কীভাবে নিজেদের আরও ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবে তা ফুটে উঠেছে। এটি একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। অবিশ্বাস্য।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ