নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আছাম জেলার ভারপ্রাপ্ত প্রধান জেলা কর্মকর্তা দীপেশ রিজাল জানান, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জেলায় ভূমিধসে কমপক্ষে ১৭ জন মারা গেছেন ও ছয়জন নিখোঁজ । আহতদের চিকিৎসার জন্য এয়ারলিফটে সুরক্ষেত জেলায় নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট











