spot_img

পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কাজী ফয়েজ ঈসা

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ড. আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে রোববার প্রেসিডেন্ট ভবনে প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসার শপথ অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করা হয়। পরে প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান।

১৯৫৯ সালের ২৬ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্মগ্রহণ করেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। তিনি বেলুচিস্তানের পিশিন শহরের প্রয়াত কাজী মোহাম্মদ ঈসার ছেলে। বিচারপতি কাজী ফয়েজ ঈসা বাবা পাকিস্তান আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। কাজী ফয়েজ ঈসা শিয়া হাজারা সম্প্রদায়ের সদস্য।

কোয়েটায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ঈসা করাচিতে চলে যান এবং করাচি গ্রামার স্কুল (কেজিএস) থেকে তার ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করেন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করতে লন্ডনে যান এবং সেখানে তিনি ইনস অব কোর্ট স্কুল ল থেকে বার প্রফেশনাল পরীক্ষা সম্পন্ন করেন।

বিচারপতি ইসা ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি বেলুচিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট এবং ১৯৯৮ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন। তিনি পাকিস্তানের হাইকোর্ট, ফেডারেল শরীয়ত আদালত এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টে ২৭ বছরেরও বেশি সময় ধরে আইন অনুশীলন করেছেন।

তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। বিভিন্ন সময়ে পাকিস্তানের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাকে অ্যামিকাস কিউরি হিসাবে ডাকত এবং কিছু জটিল মামলায় তার সহায়তা গ্রহণ করত। তিনি আন্তর্জাতিক সালিশও পরিচালনা করেছেন।

বিচারপতি কাজী ফয়েজ ইসা ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

সূত্র : ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ