ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঠিক এক সপ্তাহ পর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেল। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৬ টা ৩৫ মিনিট থেকে ৬ টা ৫৮ মিনিটের মধ্যে (গ্রিনিচ মান সময় ০৩৩৫ ও ০৩৫৮ টা) তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের একেবারে আগ মুহূর্তে সাইরেন বাজানো হয়।
কিয়েভ মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, এসব বিস্ফোরণের একটি রাজধানীর মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি জেলায় ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লিৎসচকো বলেন, নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী বিস্ফোরণস্থলের পথে রয়েছে। নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার ব্যাপারে সতর্ক সংকেত বাজানো অব্যাহত রয়েছে।
সূত্র: বাসস











