spot_img
spot_img

ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

এবার ডেঙ্গুতে প্রাণ গেল একজন চিকিৎসকের। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি’র আবাসিক চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন।

আজ সোমবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, গতকাল রবিবার দিবাগত রাতে ডা. আসাদ শিকদার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর কারণ সাসপেক্টেড ডেঙ্গু এনসেফালাইটিস। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোকাহত।

আরও বলা হয়, ডা. আসাদ ছিলেন ৩৩তম বিসিএসের চিকিৎসক। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এরপর ৩৩তম বিসিএসে যোগদান করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ