শাসনব্যবস্থা ও আইন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি শাসনব্যবস্থার পরিচয় নির্ধারিত হয় তার আইনের মাধ্যমে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের আইনমন্ত্রী মাওলানা আবদুল হাকিম শরয়ী। তিনি বলেছেন, পবিত্র কুরআন ও ইসলামি শরিয়াহই ইমারাতে ইসলামিয়ার মূল সংবিধান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের জারি করা ফরমান নিয়ে আয়োজিত এক বিজ্ঞান ও গবেষণাবিষয়ক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইমারাতে ইসলামিয়ার নিজস্ব কোনো সংবিধান নেই বলে ওঠা প্রশ্নের জবাবে মাওলানা আবদুল হাকিম শরয়ী বলেন, আফগানিস্তানের শাসনব্যবস্থা শরিয়াহভিত্তিক এবং দেশটির আইনও ইসলামি শরিয়াহর ভিত্তিতে প্রণীত হবে।
তিনি আরও বলেন, পবিত্র কুরআন ও ইসলামি শরিয়াহই ইমারাতে ইসলামিয়ার মূল সংবিধান। এতে কোনো ধরনের হস্তক্ষেপ বা পরিবর্তন আনার সুযোগ নেই।
সূত্র : হুরিয়াত রেডিও











