মুসলিম বিশ্বকেন্দ্রিক বাংলা সংবাদমাধ্যম ‘ইনসাফ’-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সুলতান মাহমুদুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ইনসাফ কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
এর আগে তিনি ইনসাফের ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বৈঠকে ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, প্রকাশক মুহাম্মাদ আরিফ মুসতাহসান ও মহাব্যবস্থাপক যিকরুল্লাহ সিরাজীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।











