spot_img

দেশের জন্য হয়তো আর রক্ত দিতে হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের জন্য হয়ত আর রক্ত দিতে হবে না, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। যার যার জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিলভার জুবিলি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুক্রবার দিনব্যাপী চলা অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন সকাল আটটায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দীপু মনি বলেন, আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি, যখন দেশের জন্য সবারই কিছু করণীয় আছে। দেশের ব্র্যান্ডিং করতে হবে। সারা বিশ্বে দেশটি কী পরিচয়ে পরিচিত হবে, তা নির্ভর করবে আমরা আমাদের কাজটা কতটা এগিয়ে নিতে পারছি তার ওপর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ