গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের ব্যক্তিগত সম্পত্তি ও ব্যাবসায়িক দোকান পাট থেকে চুরি, লুট, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। সেই সঙ্গে এসব স্থানে ইসরাইলি ও ইহুদি সম্প্রদায়ের প্রতীক লাগিয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজ্জাবাসীর বিরুদ্ধে ইসরাইলের এটি ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ।
ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজ্জায় সহিংস ও উস্কানিমূলক কাজ করছে দখলদার বাহিনী
উদাহরণস্বরূপ, একজন সৈনিককে দেখা যায় তিনি একটি রুপার নেকলেস চুরি করেছেন ও সেটা ইসরাইলে ফিরে গিয়ে তার গার্লফ্রেন্ডকে উপহার দেওয়ার কথা বলছেন।
অন্য একজন সৈনিককে দেখা যায় তিনি ফিলিস্তিনিদের অনুপস্থিতিতে তাদের বাড়ি প্রবেশ করে একটি কার্পেট চুরি করছেন।
ফেসবুক পোস্টে দেখা যায়, ‘গাজ্জা থেকে উপহার’ হিসেবে একটি মেকাপ বক্স তেল আবিবে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন একজন ইসরাইলি অফিসার।
সেইসঙ্গে ফিলিস্তিনিদের একটি উপহার সামগ্রীর দোকান পুরোপুরি ধ্বংস করে দিতে দেখা যায় এক ইসরাইলি সৈনিককে।
লন্ডনের ইউনিভার্সিটি অফ এক্সেটারের একাডেমিক ও গবেষক লালেহ খলিলি গনমাধ্যমকে বলেন, “আক্রমণ পরবর্তী সময়ে ফিলিস্তিনিদের বসতবাড়ি ধ্বংস করা ইসরাইলিদের কাছে নতুন কিছু নয়। তারা এটি দীর্ঘদিন ধরে করে আসছে।”
তিনি আরো বলেন, ঐতিহাসিক ফিলিস্তিনি ভূমি দখল ও নাকাবা চলাকালীন,সেই সঙ্গে ১৯৮০ সালের দিকে লেবাননে ও দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ক্রমাগত আক্রমণের সময়ও এরকম আচরণ করতে দেখা যায় দখলদার বাহিনীকে।
সূত্র: প্রেস টিভি











