অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরাইলি গণহত্যা ও দখলকৃত পশ্চিম তীরের জেরুসালেম জুড়ে আক্রমণাত্মক হামলা খুব শীঘ্রই বন্ধ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শনিবার (১৬ ডিসেম্বর) ইস্তাম্বুলে ‘জ্ঞানের বিস্তার ২০২৩’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে, তুরস্কের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন প্রেসিডেন্ট এরদোগান।
এরদোগান বলেন, তুরস্ক তার মিত্র বিশেষ করে তুর্কিক ও ইসলামী দেশগুলোর সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, ও সামরিকভাবে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছ যা দেশটির স্বনির্ভরতার মাত্রা বৃদ্ধি করেছে।
বক্তব্যে, কুয়েতের আমির শেখ নাওয়াফের ইন্তেকালের খবরে দেশটির জনগণ ও রাজ পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন এরদোগান। সেই সঙ্গে নতুন আমির শেখ মেশালের প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।
এছাড়াও তিনি তুরস্কে বিশেষ করে বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এরদোগান। এসব মাধ্যমগুলোর নেতিবাচক প্রভাব থেকে শিশুদের রক্ষা করার প্রয়োজনীয়তার তুলে ধরেন তিনি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











