আগামীকাল সোমবারের পরিবর্তে পরশু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে বিএনপি।
রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির এ পরিবর্তনের কথা জানান।
তিনি বলেন, ‘বিএনপি ও সমমনা জোট ও দলের পক্ষ থেকে আগামীকাল সোমবার হরতাল কর্মসূচি ছিল। কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ ইন্তেকাল করায় তাঁর সম্মানার্থে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে কাল (সোমবার) সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি মঙ্গলবার সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।’
রিজভী জানান, শেখ হাসিনা পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে বিদেশে প্রেরণ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৯ ডিসেম্বের মঙ্গলবার সকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালিত হবে সারা দেশে।










