spot_img
spot_img

বিশ্ব ইজতেমা নিয়ে কোন ষড়যন্ত্র হলে তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না : জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ বলেছেন, বিশ্ব ইজতেমা বাংলাদেশের গর্বের বিষয়। বিশ্ব ইজতেমা নিয়ে কোন ষড়যন্ত্র হলে ইসলাম প্রিয় তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাজধানীর পল্টনস্থ জমিয়তের কার্যালয়ে জমিয়ত ঢাকা মহানগর দক্ষিনের মজলিসে আমেলার বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সহকারী উপদেষ্টা খোদা বকশ ও গাজীপুরের কমিশনার নাজমুল কবির বিশ্ব ইজতেমার মাঠ আলেম বিদ্বেষী সাদপন্থীদেরকে দেওয়ার ষড়যন্ত্র করছে। সরকারকে বিতর্কিত করার জন্য তারা এই ষড়যন্ত্র করছে। খোদাবকশ ও নাজমুল কবিরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে এই দেশকে স্বাধীন করেছি। এই কথা বিশ্ববাসী সবাই জানে। বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জমিয়ত নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানীর পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সহ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আমিন ইসহাকী ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ