দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। দৈনিক শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। নতুন শনাক্তের ৭৫ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৬৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪০৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৬৭৬ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।











