spot_img

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া সম্ভব নয়: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া সম্ভব নয়। বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছিল। কিন্তু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অটোরিকশা চালক বলরাম মজুমদারের (১৫) হত্যাকারীদের বিচার দাবিতে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের’ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে ধারা থেকে বিচ্যুতি ঘটানো হয়েছে। আমরা সবাই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করতে পারি। একজনতো (মুরাদ হাসান) দাবি করে ধরা খাইছেন।

তিনি বলেন, আমরা সবাই মিলে দাবি করলেও শেখ হাসিনা বাহাত্তরের সংবিধানে ফিরতে পারবেন না। কারণ ভারতও বাবরি মসজিদের মামলায় অস্প্রদায়িক রায় দিতে পারেনি, এখানেও সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ