spot_img
spot_img

কাবুলে একটি উন্নতমানের ‘রক্ত পরিসঞ্চালন কেন্দ্র’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি উন্নতমানের ‘রক্ত পরিসঞ্চালন কেন্দ্র’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের রক্ত সঞ্চালন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা জামালি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে এ বিষয়টি জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা কাবুলে ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির সহায়তায় তেহরানের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের অনুরূপ একটি আদর্শ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এই কেন্দ্রটিকে সম্পূর্ণরূপে চালু করতে আমরা আফগান ভাই ও বিশেষজ্ঞদের তৈরি করছি। আফগানিস্তানের অন্যান্য প্রদেশেও আমরা এই ধরনের কেন্দ্র তৈরি ও পরিচালনা করতে পারি।”

তিনি আরো বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি আফগানিস্তান থেকে এ বিষয়ে বিশেষজ্ঞ দলগুলি ইরানে আসবে ও প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবে। আমরা তাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব।”

এছাড়াও তিনি আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একটি বৈঠকের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “আফগানিস্তানের সাথে আমাদের সুন্দর আলোচনা হয়েছে যার ফলশ্রুতিতে আমরা অদূর ভবিষ্যতে ভালো চুক্তির সাক্ষী হতে যাচ্ছি।”

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ