সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সাথে কাজ করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দলের মধ্যে অনেক বিষয়ে মতানৈক্য থাকলেও তাদের মধ্যে সম্পর্ক থাকবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) পিটিআইয়ের একটি প্রতিনিধিদলের সাথে জামায়াতের বৈঠকের প্রেক্ষাপটে মজলিশে শূরার সভায় এই সিদ্ধান্ত নেয় জামায়াত।
জামায়াতের মুখপাত্র কায়সার শরিফ ইসলামাবাদে পিটিআই নেতাদের সাথে হওয়া বৈঠকের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি নিশ্চিত করেন যে উভয় পক্ষ সাম্প্রতিক নির্বাচনে কথিত জালিয়াতির বিরোধপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে।
কায়সার শরিফ আবারো জোর দিয়ে কথিত জালিয়াতিপূর্ণ নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে ঘোষণা করেন যে গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন যে মতানৈক্য থাকলেও জামায়াতের সাথে পিটিআইয়ের সম্পর্ক অব্যাহত থাকবে। এই বক্তব্যে মনে হচ্ছে যে দুই দল নির্বাচনে অনিয়ম নিয়ে একটি অভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে।










