বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তারেক রহমানকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করার কথা বলেছেন। শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানকে “ভাই” সম্বোধন করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহবাজ শরিফ লিখেছেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে উষ্ণতম অভিনন্দন। পারস্পরিকভাবে লাভজনক ক্ষেত্রগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে এবং আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে, আমার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ ও অর্থবহ যোগাযোগের দিকে আমি তাকিয়ে আছি।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ