বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মার কবরে যান তিনি। সেখানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

বিএনপির মিডিয়া সেল জানায়, কবর জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ