বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজের অধীনে রাখলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর শপথ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতরও বণ্টন করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ রেখেছেন।

অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ