spot_img
spot_imgspot_img

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে আসছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী

ভারতের পশ্চিমবঙ্গে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। রাজ্য ও কেন্দ্রের ক্ষমতাসীনদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেসও পিছিয়ে থাকতে চাইছে না বিজেপি ও তৃণমূলের এই নির্বাচনি লড়াইয়ে। আর এ কারণেই শারীরিক অসুস্থতা সত্ত্বেও অন্তত একদিনের জন্য হলেও পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে যেতে চান সোনিয়া গান্ধী।

দলটি জানায়, আগামী ১৯ ও ২০ মার্চ রাহুল আসামে ভোটের প্রচারে যাবেন। প্রিয়াংকা গান্ধী আসামে প্রচারে যাবেন তার পরের দুদিন ২১ ও ২২ মার্চ। রাহুল-প্রিয়াংকা টানা চার দিন আসামে প্রচার করলেও পশ্চিমবঙ্গে প্রচারের বিষয়ে তারা নীরব। প্রশ্ন উঠেছে- কেরালার রাজনৈতিক সমীকরণের জন্যই কি বাংলার ভোট আপাতত এড়িয়ে যেতে চাইছেন রাহুল? তিনি কি ৬ এপ্রিল কেরালা ভোটগ্রহণের পরে বাংলায় যাবেন?

রাহুল যখন পশ্চিমবঙ্গে প্রচার এড়িয়ে যাচ্ছেন, তখন জাতীয় রাজনীতিতে কংগ্রেসের শরিক এনসিপির প্রধান শরদ পাওয়ার, আরজেডির তেজস্বী যাদব পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের পরিকল্পনা নেওয়ায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। রাজ্যের নেতা প্রদীপ ভট্টাচার্য পাওয়ার-তেজস্বীদের চিঠি লিখে অনুরোধ করেছেন- তারা তৃণমূলের হয়ে প্রচার করলে বিভ্রান্তি তৈরি হবে।

এই বিভ্রান্তি এড়াতেই রাহুল গান্ধী আপাতত বাংলায় প্রচার এড়িয়ে যাচ্ছেন বলে তার ঘনিষ্ঠদের দাবি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে বাম-কংগ্রেসের মঞ্চে জোটের নেতারা রাহুলকে বক্তা হিসেবে চেয়েছিলেন। কিন্তু রাহুল ব্রিগেডের সভা এড়িয়ে যান।

পশ্চিমবঙ্গে কংগ্রেস বামেদের সঙ্গে হাত মেলালেও কেরালায় কংগ্রেস বাম সরকারকে হটিয়ে ক্ষমতায় আসতে মরিয়া। রাহুল নিজে এখন কেরালা থেকে নির্বাচিত লোকসভার এমপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ