ইউক্রেন ভূখণ্ডে অভিযানের মধ্যেই রাশিয়ার প্রতিবেশি দেশ নরওয়েতে দ্বি-বার্ষিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট- ন্যাটো।
বৃহস্পতিবার (১৭ মার্চ) নরওয়েতে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে ১ এপ্রিল পর্যন্ত।
ন্যাটো জানায়, সামরিক এ মহড়ায় যোগ দিয়েছেন ইউরোপ এবং উত্তর আমেরিকার ২৫ সদস্য দেশের কমপক্ষে ৩০ হাজার সেনা। এখানে রয়েছে ২০০ যুদ্ধবিমান এবং ৫০টি রণতরী ও যুদ্ধজাহাজ। দু’সপ্তাহ ধরে নানা কসরত এবং প্রতিরক্ষা কৌশল দেখাবেন ন্যাটো সদস্যরা।
এদিকে ইউক্রেনে চলছে রাশিয়ার টানা ২৩ তম দিনের মতো সংঘাত। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, রুশ অভিযানে প্রাণ হারিয়েছেন ৭২৬ বেসামরিক নাগরিক। এ তালিকার ৫২ জনই শিশু।











