spot_img
spot_img

ইসরাইলের মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে ইরানের হ্যাকাররা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ারের মোবাইল হ্যাক করেছে ইরানের হ্যাকাররা। হ্যাকের পর ইংরেজি, আরবি ও পার্সিয়ান ভাষায় মোসাদ প্রধানের কিছু ব্যক্তিগত ছবি, ভিডিও ও পারিবারিক তথ্য প্রকাশ করেছে তারা। খবর গালফ নিউজের।

বুধবার (১৬ মার্চ) মোসাদ প্রধানের ফোন হ্যাকের ঘটনাটি জানতে পারে দেশটির গোয়েন্দা বিভাগ।

জানা যায়, কিছুদিন আগে ডেভিডের স্ত্রী রনির কাছ থেকে ফোনটি হারিয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ইরানের একটি টেলিগ্রাম গ্রুপের হ্যাকাররা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে মোসাদের সাবেক প্রধান ডেনি ইয়াটম দাবি করেছেন, ডেভিডের ফোন হ্যাক করে তার থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারেনি হ্যাকাররা। তার মোবাইল ফোনটি বেশ পুরোনো মডেলের। তার ফোন থেকে ইসরাইলের কোন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারবে না হ্যাকাররা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ