spot_img
spot_img

জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানাল ইউরোপ

রাশিয়ার চলমান সামরিক অভিযানে বিপর্যস্ত ইউক্রেন এর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে বেশ কিছু বর্তমান ও সাবেক ইউরোপীয় রাজনীতিবিদ নরওয়েজিয়ান নোবেল কমিটিকে অনুরোধ করেছেন বলে খবর প্রকাশ হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) ভারতীয় বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কিকে মনোনীত করার অনুরোধ জানিয়েছেন ইউরোপের কিছু বর্তমান ও সাবেক রাজনীতিক। এমনকি এই কারণে মনোনয়নের প্রক্রিয়াটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

গত ১১ মার্চ দেওয়া এক বিবৃতিতে এসব রাজনীতিক বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের জনগণের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের অনুমতি দিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রক্রিয়ার মেয়াদ বাড়ানো এবং পুনরায় চালু করতে অনুরোধ করছি। আমরা বিনীতভাবে কমিটিকে বিষয়টি বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি।

জানা যায়, চলতি বছর অক্টোবরের ৩ থেকে ১০ তারিখের মধ্যে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা আবেদন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ