spot_img

হরমুজ প্রণালী মুক্ত করতে আমেরিকার জোটে যোগ দিতে পারে আরব আমিরাত

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী মুক্ত করতে আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস মার্কিন পর্যবেক্ষক সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক অনলাইন অনুষ্ঠানে এ কথা বলেন।

বর্তমানে ইরানের সঙ্গে কোনো সক্রিয় যোগাযোগ নেই বলেও জানান আমিরাতের এই প্রভাবশালী উপদেষ্টা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরাইল। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যা বৈশ্বিক তেল সরবরাহকে ঝুঁকিতে ফেলেছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ