spot_img

ইরানের নিরাপত্তা উপ-প্রধান আলী রেজা বায়েতকে হত্যা করেছে ইসরাইল

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলী রেজা বায়েতকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হত্যা করেছে। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর চালানো ইসরাইলি হামলার সময় তিনি তার সঙ্গে ছিলেন।

বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল, মঙ্গলবার রাতে ইসরাইল হামলা চালিয়ে আলী লারিজানি, তার ছেলে মর্তেজা লারিজানি, উপ-সচিব আলী রেজা বায়েত এবং আরও কয়েকজনকে হত্যা করেছে।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ আলী রেজা বায়েতকে একজন ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক’ হিসেবে অভিহিত করেছে।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ্ব ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ