spot_img

ইরানে ৫ হাজার পাউন্ডের বোমা হামলা আমেরিকার

ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বা বাঙ্কার বাস্টার বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা।

বুধবার (১৮ মার্চ) সকালে আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণের প্রতিবাদে ইরান এই জলপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছিল। এই অচলাবস্থা কাটাতে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী তাদের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী এই বোমাগুলো ব্যবহার করেছে।

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপকূলরেখায় অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে সফলভাবে একাধিক ৫ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার ছুড়েছে মার্কিন বাহিনী। ওই ঘাঁটিগুলোতে থাকা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ