spot_img

আগামিকাল বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

এতে আরও জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ