মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরাইলের ২ জনি নিহত ও ১৯২ জন আহত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরের পর ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বুধবার সকাল ৮ টার দিকে ইসরাইলের রামাত গান শহরে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ইরানা। এ হামলায় ২ জন ইসরাইলি নিহত হয়। নিহতরা হলেন, নিহত দু’জনের নাম ইয়ারোন মোশে এবং ইলানা মোশে। তারা স্বামী-স্ত্রী এবং উভয়ের বয়স ৭০ বছরের কাছাকাছি।
এছাড়া বাকি যে ১৯২ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৪ জনের আঘাত মাঝারি এবং বাকিদের আঘাত অল্প বলে জানানো হয়।
সূত্র: আল-জাজিরা










