spot_img
spot_img

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে হয়রানি না করতে লাহোর হাইকোর্টের নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘হয়রানি’ না করতে আদেশ দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার লাহোর হাইকোর্ট এই আদেশ দেন।

ঈদের ছুটিতে তাকে গ্রেপ্তারে জামান পার্কের বাসভবনে পুলিশ অভিযান হতে পারে, এমন আশংকায় আদালতের দ্বারস্থ হোন ইমরান খান। আদালতে ইমরান খানের পক্ষে আবেদনের শুনানি করেন ব্যারিস্টার সালমান সফদার এবং অ্যাডভোকেট আজহার সিদ্দিকী।

শুনানি শেষে বিচারপতি আলী বক্কর নাজাফি, বিচারপতি আলিয়া নীলুম, বিচারপতি তারিক সেলিম শেখ, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি মুহাম্মদ আমজাদ রফিক এই আদেশ দেন। শুনানির সময় ইমরান খান আদালতে উপস্থিত ছিলেন।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ