spot_img
spot_img

রাজধানীসহ ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট অঞ্চল, টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসময় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল, ঢাকা, বরিশাল এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ