২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় পর্দার হাসিনা খেত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।
রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মুহাম্মাদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সোমবার (১৯ মে) তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।
জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।











