spot_img
spot_img

ওমান সাগর মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত হতে পারে: ইরান

হরমুজ প্রণালি বন্ধ রাখাকে কেন্দ্র করে ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবৈধ নৌ অবরোধে তীব্র ক্ষোভ জানিয়েছে তেহরান। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজায়ি এই অবরোধকে যুদ্ধের পদক্ষেপ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, আমরা মার্কিন বাহিনীকে পরামর্শ দিচ্ছি, তারা যেন অবরোধ তুলে নেয়। অন্যথায় ওমান সাগর তাদের কবরস্থানে পরিণত হতে পারে।

রোববার (১৭ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেজায়ি আমেরিকার নৌ অবরোধের তীব্র সমালোচনা করেন।

রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে।

তিনি বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতিও তত বাড়বে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ