spot_img
spot_img

ন্যায়পরায়ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান বিশ্বে স্বীকৃতি পাচ্ছে: শাহবাজ শরিফ

পাকিস্তান এখন বিশ্বে একটি ন্যায়পরায়ণ মধ্যস্থতাকারী ও বিশ্বস্ত দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এটিকে পাকিস্তানের ইতিহাসের একটি উজ্জ্বল মুহূর্ত বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, ইরান, আমেরিকা ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ওপর আস্থা রাখছে। শান্তি আলোচনায় পাকিস্তানকে ক্রমেই একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।

রোববার (১৭ মে) দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শাহবাজ শরিফ বলেন, রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পারস্পরিক সমন্বয়ের ফলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও পাকিস্তান দায়িত্বশীল ও কার্যকর কূটনৈতিক ভূমিকা বজায় রেখেছে। পাশাপাশি গত দুই বছরে দেশের অর্থনীতি স্থিতিশীল করা হয়েছে এবং মূল্যস্ফীতি এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

সূত্র: সামা টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ