spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৭ জুন) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে চার হাজার ৯৫০ ইয়াবা ট্যাবলেট, ১৩ কেজি ৫৫ গ্রাম গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ৩৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ