spot_img
spot_img

ভিসা আবেদন ফি বাড়িয়েছে আমেরিকা

মার্কিন আমেরিকার ডিপার্টমেন্ট অব স্টেট সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। শনিবার (১৭ জুন) বর্ধিত ফি থেকে কার্যকর হয়েছে।

রোববার (১৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আমেরিকায় ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা (বি১/বি২) এবং অন্যান্য এনআইভি যেমন– স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে।

এছাড়া অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও , পি , কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে। আর চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (ই শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ