বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মহাসড়কে যানজট নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিচ্ছে, আমরা সজাগ না থাকলে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি বলেন, এবার মহাসড়কে যানজট নেই। দুর্ঘটনা এড়াতে সড়কে থ্রি হুইলার না চালানোর কথা বলেন তিনি।

রবিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রীর সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ও পশুর হাটে যাওয়া ভয়ংকর অবস্থা। এতে ঈদযাত্রা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে।

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহনে অতিরিক্ত ভাড়া ও নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ