spot_img

‘অফিস সময় কমবে নাকি বাসায় বসে অফিস করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী’

বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে নাকি হোম অফিস (বাসায় বসে অফি করা) করতে হবে; এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অফিসে বিদ্যুৎ কম ব্যবহার করার বিষয়টিও পরিকল্পনা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা যাতে গাড়ি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হয় সে বিষয়ে নজর রাখা হবে। সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ