spot_img

নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছি : সিইসি

একটা বড় দল বলছে নির্বাচনে অংশ নেবে না, আরেকটি দল বলছে নির্বাচন হবে। এটা অনাকাঙ্খিত-কাঙ্খিত যাই হোক রাজনৈতিক পরিমণ্ডলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এমন কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছি।

তিনি বলেন, প্রতিনিধিত্বমূলক সরকার হতে হবে। সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যদি নির্বাচন না হয়। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক সেটা আমরা কখনো চাইবো না। আপনারাও চাইবেন না।

তিনি আরও বলেন, যেভাবেই হোক গ্রহণযোগ্যভাবে নির্বাচন হোক। সুন্দর সংসদ ও সরকার গঠিত হোক এটাই আমরা চাই। বিএনপি যেটা দাবি করছে, আলাপ- আলোচনা ও সংগ্রামের মাধ্যমে বিএনপিকে তা প্রতিষ্ঠা করতে হবে। কারণ এটির সঙ্গে সংবিধান জড়িত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ