রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে, বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এক ঘণ্টা করে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।










