আগামী নির্বাচনে ৩শ আসনেই গণঅধিকার পরিষদের প্রার্থী দেব তবে শেখ হাসিনার অধীনে বা আমলে কোনো নির্বাচনে নয় বলেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
(১৬ জুলাই)আমেরিকার বস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বয়েলসটন হলের ফং মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে চ্যালেঞ্জ ও উপায় শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, আমাদের গণঅধিকার পরিষদ এবং মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য’র মতো সংগঠনগুলো হচ্ছে সত্যিকারের বিরোধী দল। আর দালাল বলতে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মতো দলগুলো। বাছ-বিচার করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারকল্পে কোন দলকে অর্থ ও সাংগঠনিক সহায়তা দেবেন। এই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তহবিল একটি বড় ফ্যাক্টর। বারাক ওবামার স্টাইলে ক্ষুদ্র ক্ষুদ্র অংকের অর্থ সংগ্রহ করার চেষ্টা করেছি। বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা জোগাড় হয়েছিল আমাদের। কিন্তু সেটিও সরকার সীজ করেছে।










